অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি কেলেঙ্কারির অভিযোগ আবারো উঠে আসলো ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবীনগর গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া গ্রাম থেকে। যার প্রতিবাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলিয়ে তালা দিলো স্থানীয় গ্রামবাসীরা। বিউটি শীল নামে এক মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরিতে যোগ দিতে গেলে সকাল থেকে স্থানীয় গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে বিশালগড় নবীনগর গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া অঙ্গনওয়াড়ী সেন্টারে তালা ঝুলিয়ে দেয়।

গ্রামবাসীদের দাবি, গরিবদের বঞ্চিত করে কোটিপতিদের ঘরে দেওয়া হয়েছে চাকরি। তার সুষ্ঠু বিচার চাইছে স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।গ্রামবাসীরা দাবি তুলেছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি কেলেঙ্কারি নিয়ে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু তদন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলানো থাকবে।

