জানিয়েছেন তিপ্রামথা দলের নেতা জাকির হোসেন এবং তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া !
ওয়কফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এবার মিছিল করতে যাচ্ছে জন অধিকার মঞ্চ, আগামী রবিবার বিকেলে ত্রিপুরা সিপাহীজলা জলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে ৩০ হাজার লোক জড়ো করে মিছিল করবে বলে ঘোষণা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমান তিপ্রামথা দলের নেতা জাকির হোসেন। তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার তত্বাবধানে হাতে যাচ্ছে এই প্রতিবাদ মিছিল। সিপাহীজলা জেলাশাসকের অফিস প্রাঙ্গণে আন্দোলনের রূপরেখা তুলে ধরেন শাহ আলম মিয়া এবং জাকির হোসেন।

তারা জানান, আগামী ২০ এপ্রিল রবিবার বিশালগড় রেলওয়ে স্টেশনে ৩০ হাজার লোক জড়ো করে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিশালগড় বাজার অভিমুখে রওনা দেবে বিশাল মিছিল। সম্প্রীতির শহর বিশালগড়ে ওয়াকফ বিরোধী আন্দোলনের ঘোষণা দিতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা ও বেড়ে গিয়েছে। কড়ুইমুড়ায় মিছিলের প্রস্তুতি বৈঠক ও অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে । ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আন্দোলনের নেতারা প্রশাসনের অনুমতি পেয়েছে বলে প্রচার করলেও বাস্তবে তাদেরকে কোন অনুমতি প্রদান করেনি প্রশাসন। অনুমতি ছাড়া মিছিল করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এছাড়া শীঘ্রই অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

