ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার রৌয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাশ্ববর্তী গ্রামে মুসলমান সম্প্রদায়ের উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রৌয়া বাজারে এক বিক্ষোভ সমাবেশে শামিল হয় মুসলমান ধর্মাবলম্বী মানুষজন। এই বিক্ষোভ মিছিলটি রৌয়া জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে রৌয়া ইংরেজী মাধ্যম স্কুল সংলগ্ন এলাকা হয়ে রৌয়া বাজার পরিক্রমা করে এক সমাবেশের মাধ্যমে বিক্ষুব্ধ মুসলমান সম্প্রদায়ের জনগনেরা ভারতের জাতীয় পতাকা এবং হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পাশাপাশি বিক্ষোভ সমাবেশে আলোচনা রাখতে গিয়ে রৌয়া এলাকার মুসলমান মানুষজনরা শান্তি-সম্প্রীতি বজায় রেখে দেশের আইন শৃঙ্খলা অখন্ন রেখে মুসলমান সম্প্রদায়ের ওয়াকফ সম্পদ রক্ষার্থে সংসদীয় গনতন্ত্রে সর্বনাশা কালো আইন ওয়াকফ বিল প্রত্যাহার করতে জোরালো দাবি তুলেন তারা। অন্যথায় গোটা দেশের প্রতিটি রাজ্যে, মহকুমায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গন আন্দোলন সহ বৃহওর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন সকল মুসলমান ধর্মাবলম্বী মানুষজনরা। এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয় রৌয়া এলাকার প্রায় আট শতাধিক মুসলমান সম্প্রদায়ের জনগনেরা। তারা ভারতবর্ষের জাতীয় পতাকা সহ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল সহ বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেন।

