ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষি ক্ষেত করে নাশকতার জেরে সর্বস্বান্ত এক অসহায় দরিদ্র কৃষক। বিষাক্ত ঔষধ দিয়ে দুষ্কৃতিকারীরা ধ্বংস করে দিল কৃষকের কৃষি ক্ষেত। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর শুনা দাস পাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে অসহায় ওই দরিদ্র কৃষক অজিত বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, উনার অনুমান নিতাই বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জেরে ওই ব্যক্তি নাশকতামূলক মনোভাবের জেরে এই ঘটনা সংঘটিত করেছে।

রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ দিয়ে বিশাল জায়গায় গড়ে উঠা পটল ক্ষেতের সমস্ত পটল গাছ ধ্বংস করে দেয় অভিযুক্ত নিতাই বিশ্বাস নামে ওই ব্যক্তি। ক্ষতিগ্রস্ত কৃষক আরো জানায়, তিনি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে এই কৃষি ক্ষেতটি করেছিলেন। কিন্তু, এই ঘটনায় উনার প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে নিতাই বিশ্বাস নামে ওই ব্যক্তির নাম দিয়ে লিখিত আকারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করবে বলে অসহায় দরিদ্র কৃষক জানিয়েছেন।

