কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত একটি গ্রামে শ্রাবণী মেলা চলাকালীন পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত করা হল জুয়ার বোর্ড। মেলায় বেআইনি জুয়ার আসর বসার অভিযোগে পুলিশের এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, শ্রাবণী মেলায় পুলিশের টহল চলাকালীন জুয়ার আসরের বিষয়টি নজরে আসে। এরপর কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি দীপায়ন সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে একটি জুয়ার বোর্ড বাজেয়াপ্ত করা হয়। পুলিশের তৎপরতায় মেলা প্রাঙ্গণে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলা চলাকালীন সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে। বেআইনি জুয়া কিংবা অন্য কোনো অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
