সোমবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। মহা ধুমধামের সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে।

হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী, স্নানযাত্রা হল ভগবান জগন্নাথ দেব-এর এক বিশেষ পূজা, যেখানে দেবতাকে পবিত্র জলে স্নান করিয়ে বিভিন্ন বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়। এদিন মন্দিরের পুরোহিতরা নির্দিষ্ট নিয়ম মেনে ১০৮টি কলসির জল দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে স্নান করান।

স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ কীর্তন, ভজন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ভক্তরা ভগবানের দর্শন পেয়ে নিজেদের ধন্য মনে করেন এবং শান্তি ও মঙ্গল কামনা করেন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের বিশেষ ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *