চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর এক জনজাতি তরুণীর রহস্যজনক মৃ*ত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ালো ত্রিপুরা সিপাহীজলা জেলার জম্পুইজলা থানাধীন বনকুমারী পাড়া এডিসি এলাকায় । নিহত তরুণীর নাম সোমানি দেববর্মা (২৫) । তাঁর পরিবারের অভিযোগ, সোমানিকে পরিকল্পিতভাবে হ*ত্যা করে ঘটনাটিকে আ*ত্মহ*ত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁর প্রেমিক অজয় দেববর্মা । নিহত জনজাতি তরুণীর পরিবারের অভিযোগ মূলে জানা গেছে, এনআইটি নারান পাড়ার বাসিন্দা সোমানি দেববর্মার সঙ্গে স্থানীয় স্কুল শিক্ষক অজয় দেববর্মার বিগত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পড়াশোনা শেষ করে সামাজিকভাবে

বিয়ের স্বপ্ন দেখছিলেন সোমানি । কিন্তু, গত রাতে আনুমানিক ১২টা নাগাদ আচমকাই সোমানির মৃ*ত্যুর খবর আসে । নিহত জনজাতি তরুণীর মা-বাবা ও আত্মীয়দের দাবি, অজয় দেববর্মা তাঁর প্রেমিকাকে হ*ত্যা করার পর তাঁর মৃ*তদেহ ঘরের ভেতর দড়িতে ঝুলিয়ে দেন, যাতে পুরো বিষয়টি আ*ত্মহ*ত্যা বলে মনে হয়। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি । থানায় কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের হয়েছে কি না, তাও নিশ্চিত করা যায়নি । অন্যদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক অজয় দেববর্মার কোনো বক্তব্য পাওয়া যায়নি । জনজাতি তরুণীর মৃ*ত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মৃ*তদেহ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *