২১ শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরে অলিখিত প্রতিযোগিতা শুরু হয়েছে। ভিক্টরিয়া হাউসের সামনে সভা করার ইচ্ছা তৃণমূলের দুই শিবিরের, তবে আপাতত ঋতব্রত শিবিরের স্নায়ুর চাপ বাড়িয়ে মমতা শিবিরের হয়ে ফিতে হাতে ভিক্টোরিয়া হাউসের সামনে মাপযোগ শুরু করলেন কুনাল ঘোষরা।

তৃণমূলের ২১ জুলাই মূলত কারা পালন করবেন তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যেই কার্যত টানাপোড়েন চলছে। দুই শিবিরের ইচ্ছে ভিক্টরিয়া হাউসের সামনেই ২১ জুলাই পালন করার। তবে শেষ পর্যন্ত মমতার তৃণমূল নাকি ঋতব্রতের তৃণমূল ভিক্টরিয়া হাউসের সামনে অনুমতি পায় এখনো তা পরিস্কার নয়। এর মাঝেই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মমতার তৃণমূলের হয়ে ফিতে হাতে ভিক্টরিয়া হাউসের সামনে পৌঁছে গেলেন কুনাল ঘোষ, দোলা সেনরা। সূত্রের খবর ইতিমধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে চিঠি করেছে মমতা শিবির। সাধারণত দেখা যায়, পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়ার পরই সভাস্থল মাপজোকের কাজ শুরু হয়। কিন্তু এক্ষেত্রে আগেভাগেই শুরু হয়ে গেল মাপজোক। অনেকের মতে তৃণমূলের ঋতব্রত শিবিরের উপর স্নায়ুর চাপ বাড়াতে আগে ভাগেই মমতা শিবিরের এই কৌশল বলে ধারনা।
ভিক্টোরিয়া হাউসের সামনে এদিন সকালে কুণাল ঘোষ, দোলা সেনরা ডেকরেটর্সের লোকজন নিয়ে পৌঁছে যান। শুরু করেন রাস্তার মাপ নেওয়া। তাঁদের আশা, আদালত কিংবা পুলিশ তাঁদেরই অনুমতি দেবে এবং মমতা শিবিরের হয়ে তারাই ভিক্টরিয়া হাউসের সামনে ২১ শে জুলাই পালন করবে।

