শংকরপুরের সমুদ্র বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নবনিযুক্ত সভাধিপতি বামদেব গুছাইত। রবিবার সকাল সকাল দিঘা, শংকরপুর ও তাজপুর অঞ্চল ঘুরে দেখে উপকূলের বাসিন্দা এবং মৎস্যজীবীদের পাশে থাকার বার্তা দেন তিনি।এলাকা পরিদর্শনের পাশাপাশি পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সভাধিপতি।

অভিযোগ পূর্বতন সরকারের উদাসীনতার কারণেই দীর্ঘদিন ধরে এই ভাঙা বাঁধের মেরামত থমকে ছিল। তবে রাজ্যের নতুন সরকার যে এই বিষয়ে অত্যন্ত তৎপর, সে কথা মনে করিয়ে দিয়ে সভাধিপতি বলেন, “সমুদ্র ভাঙন রোধ, পর্যটন শিল্পের বিকাশ এবং মৎস্যজীবীদের সার্বিক উন্নয়নের জন্য নতুন সরকার একাধিক জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে কাজ করবে।”এদিন সভাধিপতিকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ ও দীর্ঘদিনের সমস্যার কথা সরাসরি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বামদেব গুছাইত। নতুন সরকারের এই সক্রিয় ভূমিকায় আশার আলো দেখছেন উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *