ফের খবরে শিরনামে ভাটপাড়া। এবার ভাটপাড়ার উত্তর মণ্ডলপাড়ায় বো*মাবা*জির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বারাকপুর আদালতে পেশ করবে পুলিশ।

ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় শনিবার ভোর রাতে বো*মাবা*জির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ।ধৃতরা হলেন গণেশ যাদব, কুন্দন সাউ এবং অবদেশ সাউ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, রবিবার ধৃত তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।

