হুগলির শ্রীরামপুরে মাহেশের জগন্নাথের স্নানযাত্রার আগে ফ্লেক্সে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ উঠল।

বিজেপি কর্মীদের অভিযোগ, স্নান বেদির বাইরে লাগানো প্রচারের ফ্লেক্সে থাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবির মুখে কেউ বা কারা কাদা মাখিয়ে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর ছবির গলার কাছে ব্লেড দিয়ে কাটার দাগ করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনা নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ফ্লেক্সে লাগানো কাদা পরিষ্কার করে দেওয়া হয়।

বিজেপি কর্মীদের দাবি, আগামীকাল মাহেশের স্নানযাত্রা থাকায় এখন তাঁরা শান্ত রয়েছেন। তবে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, “পুলিশ তদন্ত করুক, আমরা আশাবাদী দোষীরা সামনে আসবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *