তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালি মজুদের অভিযোগ, গাড়ি আটকে পুলিশকে দিল বিজেপি কর্মীরা। অবৈধভাবে বালু ও পাথর মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগ শিলিগুড়িতে , বুধবার একটি বালু বোঝাই গাড়ি আটক করেন বিজেপির কার্যকর্তারা। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আসিঘর ফাঁড়ির পুলিশ গাড়িটি ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে।

অভিযোগকারীদের দাবি, তৃণমূল কংগ্রেসের এক নেতা, উত্তম বারুই, পূর্ব চানপাড়া এলাকায় কোনও বৈধ চালান বা নথি ছাড়াই বালু ও পাথর মজুদ করে তা চড়া দামে বিক্রি করছেন। অভিযোগ, রাতের অন্ধকারে যেমন এই অবৈধ ব্যবসা চলছে, তেমনই দিনের বেলাতেও তা প্রকাশ্যেই করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারের কর ও রয়ালিটি ফাঁকি দিয়ে কালোবাজারি চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *