জলপাইগুড়ি শহরে বুধবার সকালে এক বিতর্কিত পোস্টার ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে ৩ নম্বর গুমটি এবং কোতোয়ালি থানার সামনে টাঙানো হয়েছে এমন কিছু পোস্টার, যা ঘিরে সরগরম রাজনৈতিক মহল। পোস্টারে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা তথা বর্তমান পুরপ্রধান সৈকত চ্যাটার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন। উপরে লেখা আছে— ‘আমরা ভুলি নাই’।
ঘটনার সূত্রপাত বহু বছর আগের এক আন্দোলনের ছবিকে ঘিরে, যখন তিনি বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে দীর্ঘ সময় পর সেই পুরনো ছবি কেন নতুন করে শহরজুড়ে লাগানো হলো, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জলপাইগুড়ির রাস্তাঘাট জুড়ে এদিন সকালে পথচলতি মানুষের নজর কাড়ে ওই পোস্টারগুলো।
পোস্টারকাণ্ডে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি বলেন জলপাইগুড়ির মানুষ তাঁর অতীত এর কোথা ভোলেনি। পোস্টারে যা লাগানো হয়েছে, তা ওনারই করা কাজ।”
অন্যদিকে, পুরো বিষয়টিকে ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ বলে মন্তব্য করেছেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে পোস্টার লাগানোর অধিকার সবার আছে। কিন্তু ২০১৯ সালের একটি পুরনো ছবিকে টেনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হাস্যকর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *