ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় সরকারি বাস দুর্ঘটনার পরেই তৎপর পুলিশ প্রশাসন। দুর্ঘটনা এড়াতে বাস চালকদের পরীক্ষা করছেন ময়নাগুড়ি থানা ও হাইওয়ে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় এদিন বিভিন্ন সরকারি এবং বেসরকারি পাবলিক বাসে চালকদের পরীক্ষা করা হয়। মূলত কোনো চালক

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না তা খতিয়ে দেখা হয়। এছাড়াও, যাত্রীবাহী এই গাড়ি গুলির সমস্ত কাগজ ঠিক মতো আছে কি না সেই বিষয়ে গুলিও এদিন খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি যেই সমস্ত গাড়ির কাগজে সমস্যা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।

