ডায়মন্ড হারবার পুলিশের একসময়ের অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) রুজু হলো। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ও জামিনযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তমাল হালদার।

অভিযোগ ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তমাল বাবুকে থানায় তুলে নিয়ে আসা হয়েছিল। প্রাক্তন কাউন্সিলরের দাবি, তৎকালীন অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের নেতৃত্বে সে সময় থানায় এনে তাঁর ওপর অমানুষিক শারীরিক অত্যাচার চালানো হয়, এমনকি তাঁকে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল।
দীর্ঘদিন পর সেই ভয়ঙ্কর নির্যাতনের ঘটনার প্রেক্ষিতেই অবশেষে অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহকুমায় ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *