ভরদুপুরে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেরশ্বরী পদ্মপাড়া এলাকায় এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি কালী মন্দিরের কাছে হঠাৎই এক যুবক নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পর তিনি চিৎকার শুরু করলে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

আহত যুবকের নাম মিঠুন সরকার বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে তিনি তাঁর মায়ের সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন। মায়ের মৃত্যুর পর তিনি সেখান থেকে অন্যত্র চলে যান।
এদিন হঠাৎই তিনি এলাকায় ফিরে এসে এই চরম পদক্ষেপ নেন বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *