দিঘায় প্রশাসনিক বৈঠকে জেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর বৈঠকের পরেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ অভিজিৎ গাঙ্গুলী ও সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। জেলার পরিকাঠামো, কৃষি, পর্যটন, শিল্প ও জলনিকাশি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘প্রায় ছয়-সাত বছর পর দিশা কমিটির বৈঠক হল। আমরা ২০২৪ সালে সাংসদ হয়েছি। গত দু’বছরেও এই ধরনের কোনও বৈঠকের বিষয়ে জানতাম না। নতুন সরকার গঠনের পর এই বৈঠক হওয়ায় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ মিলেছে। বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ খোঁজা হচ্ছে।’’ তাঁর দাবি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ, ধান, পান ও ফুলচাষ— নানা ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বিপুল সম্ভাবনা রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *