একই ঘরে একই বিছানায় স্বামী সন্তান রেখে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক সারারাত জুড়ে, ফষ্টিনষ্টি করে সকালে প্রেমিকার ঘর থেকে বের হওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অবৈধ প্রেমিক । ঘটনা ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চড়িলাম রাজিব কলোনি গ্রামে। অবৈধ প্রেমিকের নাম সামিন মিয়া, তার বাড়ি আগরতলা দক্ষিণ রামনগর এলাকায়। দুই সন্তানের জননীর নাম আয়েশা বেগম, তার স্বামী রুবেল মিয়া, বাড়ি- চড়িলাম রাজিব কলোনি গ্রামে।

পরবর্তী সময়ে গ্রামের উত্তেজিত মানুষ দুই সন্তানের জননী এবং অবৈধ প্রেমিককে ধরে গণধোলাই দিয়ে বাড়ির উঠোনে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে দুই সন্তানের জননী এবং অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর গ্রামের মহিলারা উলুধ্বনি দিয়ে অবৈধ প্রেমিক এবং দুই সন্তানের জননীকে পুলিশের গাড়িতে তুলে দেয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *