কাফ সিরাপ পাচারে এবার নাম জরালো তৃণমূল নেতা মারুফ শেখের। মারুফ শেখ ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। পাথর নিয়ে মহদিপুর সীমান্ত দিয়ে এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল। সীমান্তে

গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস। যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনায় নাম জোরালো মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট তৃণমূল নেতা মারুফ শেখের।

