বাঁকুড়ায় চালু হলো বাড়ি বাড়ি পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা। ২০ নং ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে বলে খবর। এবার থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এই নিরবিচ্ছিন্ন

রান্নার গ্যাস পরিষেবা মিলবে। এই ব্যবস্থা ফলে শহরের উপভোক্তারা আপাতত বুকিং সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে। অনেক সময় বাড়িতে গ্যাস না থাকলেও বুকিং সমস্যার অজুহাতে গ্যাস দেওয়া হতোনা। এবার সেই সমস্যার সমাধান হবে বলে আসা করছেন উপভোক্তারা। প্রতি দু’মাস অন্তর বিল আসবে। সেই সাথে দূর্ঘটনার আশঙ্কাও কম। ফলে সবমিলিয়ে রান্নার গ্যাস সমস্যা থেকে মুক্তি পেয়ে খুশী শহরের গৃহবধূরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *