‘আলিপুরদুয়ার’ জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত সালকুমার মণ্ডলপাড়া এলাকায় একটি পূর্ণবয়স্ক বন্য হাতির মৃ*তদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে বনকর্মী ও বনাধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হাতিটির মৃ*ত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃ*ত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। বন দপ্তরের পক্ষ থেকে এলাকা ঘিরে রেখে তদন্ত চালানো হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *