আলিপুরদুয়ার শহরকে যানজট মুক্ত করতে রাস্তায় নামলো পুলিশ। আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোড একটি প্রধান যাতায়াতকারী রাস্তা। অভিযোগ ছিল এই রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে টোটো ও অন্যান্য গাড়ি। ক্রমশ রাস্তা হয়ে উঠেছে পার্কিং জোন। পাশাপাশি রাস্তায় বের হলেই দেখা যায় ফাস্টফুডের দোকান সহ বিভিন্ন ঠেলাগাড়ি

দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের কাছে। মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই থাকছে। এবারে রীতিমত দাবাং ভূমিকায় দেখা গেল আলিপুরদুয়ার থানার পুলিশকে। পুলিশের আধিকারিকরা মাইকিং এর পাশাপাশি রাস্তায় নেমে তা দখলমুক্ত করছেন। টোটো চালক থেকে শুরু করে ঠেলাগাড়ির ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হচ্ছে প্রধান রাস্তার ওপর কোনোভাবেই এসব কাজ বরদাস্ত করা হবে না।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *