ভাটপাড়া থানার পুলিশ এক অভিযানে কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলী/ সিরাজ আহমেদ ওরফে ‘পিকে’-কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং বিস্ফোরক আইনের 3/4 ধারায় মামলা রয়েছে।গ্রেফতারের পর ধৃতকে আদালতে

তোলা হলে তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ এবং ধৃতের সঙ্গে অন্য কোনও অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।বেশ কয়েক টি খুন এবং তোলাবাজির ঘটনার সাথে যুক্ত আছে।

