সোমবার থেকে শুরু হলো জেলায় জেলায় জনকল্যাণ শিবির।সেই অনুযায়ী কুমারগ্রাম ব্লকের মারাখাতা এলাকায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হল । কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের আবেদনের

জন্য আসেন । এদিনের এই কর্মসূচী সরকারী আধিকারিকরা সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন । এই শিবিরে এদিন পরির্দশন করেন জেলা বিজেপি সম্পাদক সুনীল মাহাতো । এই বিষয়ে সুনীল মাহাতো বলেন, সাধারণ মানুষ এই শিবিরে এসে বিভিন্ন সুযোগ সুবিধা আবেদন করছেন ।

