বাসুদেবপুর থানার অন্তর্গত পানপুর কেউটিয়া এলাকার উপপ্রধান সীমা বিবির স্বামী সফিক আলি ওরফে খোকন মণ্ডলকে গ্রেফতার করেছে বাসুদেবপুর থানার পুলিশ। অভিযোগ, মন্টু কলনির বাসিন্দা বিজেপি নেতা সুকলা

বিশ্বাসকে হুমকি দেওয়া, বন্দুক-পিস্তল ও বোমা দেখিয়ে ভয় দেখানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সফিক আলি ওরফে খোকন মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো।

