শনিবার রাতে হাড় হিম করা ঘটনা, হাওড়া সাঁকরাইল রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার অন্যান্য দিনের মত দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় হঠাৎ পাঁচ জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে।
স্বর্ণ ব্যবসায়ীর পিঠে থাকা ব্যাগ টানা হিঁচড়ে করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে পরপর ২-৪ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি বাইক এসে লাগে, চিৎকার করেন স্বর্ণ ব্যবসায়ী। পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন দুষ্কৃতীদের পিছন ধাওয়া করেন। তিনটি বাইকে ৬ জন দুষ্কৃতী জাতীয় সড়কের দিকে চলে যায়।
খবর পেয়েই ঘটনার স্থলে হাজির বিশাল পুলিশ। স্থানীয় মানুষ ভিড় জমায়। ঘটকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কিত।

এ প্রসঙ্গে স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার জানান, তখন ঘড়িতে সময় ৯:২০ দোকান বন্ধ করি। রানিহাটি মোড় দিক থেকে আসা রাস্তার উপর দোকান থেকে সামান্য দূরত্বে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে। বাইকের সামনে যেতেই হঠাৎ ঝাঁপি আসে। জোর করে ছিনিয়ে নেয় দুটি ব্যাগ , বাধা দিতে গেলে পরপর গুলি চালায়। গুলি লাগে বাইকে, বাইকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। কোন রকমে প্রাণ বেঁচেছে। কিন্তু যা ছিল সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।
প্রায় ২০০ গ্রাম সোনা ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০০০০-৬০০০০ হাজার টাকা। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানাতে থানায় হাজির হয় স্বর্ণ ব্যবসায়ী।

