বিজেপি মন্ডল সভাপতির গৌতম মাঝির নেতৃত্বে প্রায় ত্রিশটি বাইক নিয়ে গিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ মানেননি বিজেপি নেতা।
উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর অর্নব রায়।কয়েকদিন আগে মাখলায় তার পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় সেখানেই বসেছিলেন কাউন্সিলর।
হঠাৎই সেখানে হাজির হয় বাইক বাহিনী।
ফেলে মারা হয় কাউন্সিলরকে।তার স্ত্রী, মা বাঁচাতে গেলে তাদের মারা হয় ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ।

হাসপাতালে চিকিৎসার পর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃনমূল কাউন্সিলর।
অর্নব বলেন,গলা চিপে ধরে।গৌতম মাঝি আর অর্পিতা রায় আমাকে আমার স্ত্রীকে মেরেছে।আমার মা আমাদের বাঁচিয়েছে।
কাউন্সিলরের মা সন্ধা রায় বলেন,আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি ৩০ জন লোক আমার ছেলেকে ধরে মারছে।আমার ছেলে কিছু করেনি।তাও আমি বলেছি যদি কিছু করে থাকে আইন অনুযায়ী সাজা দিন।মারধর করছেন কেন।
যদিও এবিষয়ে কিছু জানেন না বলে দাবী করেন বিজেপি নেতা গৌতম মাঝি।তিনি ফোনে জানান,জনরোষ নাকি নিজেদের মধ্যে কোনো গন্ডোগোল জানিনা।উত্তরপাড়ায় গো হারা হেরেছে তৃনমূল।যে কাউন্সিলর বলছেন তার ওয়ার্ডেরও হেরেছে।এখন একটা হেরো দলের লোক কি বলল সেটার মানে নেই।
ওখানে আমি ছিলাম এমন কোনো প্রমান দেখাতে পারবে না।আর যখনকার ঘটনা তখন আমি বিধায়কের সঙ্গে ফোনে ছিলাম।কি হয়েছে তা জানিনা।আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।।।

