ফলে দীর্ঘ চার বছর ধরে চরম জলসংকটে ভুগছেন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দারা।
এই সমস্যার প্রতিবাদে গ্রামের বাসিন্দারা হাতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলসীহাটা পিএইচই প্রকল্পের মাধ্যমে গ্রামে পানীয় জল সরবরাহ করা হতো। কিন্তু গত চার বছর ধরে সেই পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন করে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হলেও এখনও জল সরবরাহ চালু করা হয়নি। গ্রামবাসীদের দাবি, পিএইচই দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের প্রতিলিপি সংগ্রহ করেছিলেন এবং প্রতিটি বাড়িতে ট্যাপকল বসানোর আশ্বাস দিয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি এবং জল সরবরাহও শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে বহু পরিবারকে দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। অধিকাংশ বাসিন্দাই অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন। তাঁদের অভিযোগ, ওই জল পান করে অনেকেই পেটের নানা সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে পানীয় জলের সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

