বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূণ্য জন্মতিথিতে জন্মজয়ন্তী উদযাপন করলো কুমারগ্রাম ব্লকের বারবিশা বিবেকানন্দ শিশু বিদ্যাপীঠ !
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন
স্কুলের ছাত্র-ছাত্রী , অভিভাবক অভিভাবিকাদের স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মনোজ্ঞ অনুষ্ঠানে পরিণত হয়।


রবীন্দ্র নজরুল এর নৃত্যানুষ্ঠান , সঙ্গীত আবৃত্তি পাঠে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা।
বিশেষ করে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত মায়েদের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের পরিচালন সমিতির সহ সভাপতি সুরুজিৎ সরকার , স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস
সহ সকল শিক্ষক শিক্ষিকারাও এই অনুষ্ঠানটিকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে যথেষ্ট তৎপর ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস এবং সুরজিৎ সরকার আজকের বিদ্যালয়ের তরফে আয়োজিত রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী সম্পর্কে কি জানালেন শুনে নেব তাদের বক্তব্য।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *