দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ির ইসকন মন্দির রোড। রাস্তার বিভিন্ন অংশ জুড়ে বড় বড় গর্ত, কোথাও আবার জমে রয়েছে নোংরা জল—ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে গর্তে সামান্য বালি বা পাথর ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও, কয়েকদিনের মধ্যেই আবার আগের মতোই বেহাল দশা ফিরে আসে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

বর্ষাকালে গর্তে জল জমে থাকায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অনেক সময় গাড়ি ওই গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। রাস্তার একাংশ এতটাই খারাপ যে, অনেক ক্ষেত্রে একদিকে গাড়ি দাঁড় করিয়ে অন্যদিক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে নিয়মিত যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক, না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *