WBBSE, ICSC ও CBSC বোর্ডের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার ২৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল আলিপুরদুয়ার জেলা পুলিশ। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। মঙ্গলবার আলিপুরদুয়ার পৌরসভা হলে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাগেছে মূলত আলিপুরদুয়ার জেলার মাধ্যমি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়ে করা হয়েছিল এই অনুষ্ঠান। জেলার হাজার হাজার পরিক্ষার্থীদের মধ্যে প্রচুর ছাত্র ছাত্রী অভাবনীয় ভালো ফলাফল করেছে। তাদের মধ্যে এদিন মোট ২৭ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন করে আলিপুরদুয়ার জেলা পুলিশ।

এদিন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার অমিত কুমার শাউ এবং কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন। এছাড়াও জেলার মোট ৫ জন দুঃস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করাহয় পুলিশের তরফে। ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চে থেকে জেলার একাধিক নাগরিকের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের হাতে তুলে দেয় জেলা পুলিশ। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *