রায়ডাক নদীর পাড়ভাঙনে ঘুম উড়েছে মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের ফেরশাবাড়ির বাসিন্দাদের। ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিতে রায়ডাক নদীর জলস্ফীতি বেড়ে যাওয়ায় নতুন করে শুরু হয়েছে পাড়ভাঙন।

এতেই আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। দ্রুত পাড়বাঁধের ব্যবস্থা না নিলে অনেককে কৃষিজমি, ভিটেমাটি হারিয়ে রাস্তায় দাঁড়াতে হবে বলে আশঙ্কা। প্রসাশনের আধিকারিদের নিয়ে এলাকা পরিদর্শনে যান তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা। আশ্বাস মিলেছে সমাস্যা সমাধানের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *