আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসিকে সংবর্ধনা জানাল স্থানীয় যুবক এবং সাধারণ মানুষেরা । এদিন কামাখ্যাগুড়ি স্টেশন চৌপথী ও দুর্গাবাড়ি এলাকার যুবরা এই সংবর্ধনা জানান ।

পাশাপাশি সমগ্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একটি দাবীপত্র দেওয়া হয় । যদিও ভোট পরবর্তী কোন অপ্রতিকর বা অশান্তি মূলক ঘটনা এই এলাকায় ঘটেনি বলে জানাগিয়েছে। এই নিয়েও পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।

