পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের অভিযান ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিরুদ্ধে। থানার কর্মরত পুলিশ ও পরিষেবা নিতে আশা সাধারণ মানুষের কথা ভেবেই এই উদ্যোগ পুলিশকর্মীদের। সোমবার দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়ের উপস্থিতিতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা সাফাই অভিযান চালায়।

দিনহাটা থানার আইসি জানিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি একটি নিয়মিত কর্মসূচি। মাঝে নির্বাচন থাকার জন্য থানা চত্বর সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়নি। সামনে বর্ষাকাল তাই কোথাও যেতে জল জমে না থাকে এবং নোংরা আবর্জনা না থাকে এবং মশাবাহিত ডেঙ্গি ও ম্যালেরিয়া রোগ যাতে কোন ভাবে ছড়িয়ে না পড়ে সেসব মাথায় রেখে এদিন থানা চত্বরে সাফাই অভিযান চলে এবং এটা নিয়মিত চলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *