বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে চলা বিতর্কের মাঝেই স্পষ্ট অবস্থান জানালেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কারভাবে বলেন, বিল্ডিং প্ল্যান পাস করার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত কোনো ভূমিকা নেই।


তিনি জানান, পঞ্চায়েতে জমা পড়া বিল্ডিং প্ল্যান প্রথমে মহকুমা পরিষদের নিযুক্ত আর্কিটেক্টের কাছে পাঠানো হয়। আর্কিটেক্ট সমস্ত নথি ও নকশা খতিয়ে দেখে তা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে পাঠান। এরপর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেন।
অরুন ঘোষ বলেন, “আমি একজন সভাধিপতি হিসেবে বিল্ডিং প্ল্যান নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নিই না। সমস্ত স্তরে অনুমোদন সম্পন্ন হওয়ার পর ফাইল আমার কাছে আসে, তখন আমি তা অনুমোদন করে পুনরায় পঞ্চায়েত সদস্যদের কাছে পাঠিয়ে দিই।”
এদিন তিনি আরও বলেন, এই বিষয়কে কেন্দ্র করে যেন ব্যক্তিগত আক্রমণ না করা হয়। প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত হোক বলেও দাবি জানান তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *