বিজেপির বিজয় মিছিলে সাধারণ ভোটারের মাথায় বাঁসের বারি, মাথা ফেটে চৌচির হয়ে রক্ত ঝড়লো কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা ১ গ্রাম পঞ্চায়েতের লালস্কুল এলাকায়। এমন একটা ঘটনাই বারবিশার রাজনীতিকে কলঙ্কিত করতে যথেষ্ট বলে মনে করছে বারবিশার সুশিল সমাজ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন লালস্কুলের বাসিন্দা সত্যজিৎ দাস নামে এক যুবক। ঘটনায় অভিযুক্ত হিসেবে একজনকে আটক করেছে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত মাঝ বয়সি শঙ্কর দাস। তিনি কুমারগ্রামের বিধায়ক ঘনিষ্ট বিজেপি নেতা শ্যামল দাসের দাদা।আহত যুবক সত্যজিৎ বারবিশা জওহর নবদয় বিদ্যালয়ে কর্মরত স্টাফ বলে জানাগিয়েছে।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে পাশাপাশি দুই পরিবারের জমি নিয়ে পুরোনো বিবাদ ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার এলাকায় বিজেপির বিজয় মিছিলে অংশ নিয়েছিল দুই পরিবারের সদস্যরা। অভিযোগ হঠাৎ শঙ্করের হাতে থাকা বিজেপির পতকায় লাগানো মোটা বাঁস দিয়ে সত্যজিতের মাথায় আঘাত করা হয়। ঘটনাস্তলে লুটিয়ে পড়েন সৎজিত, মিছিলে থাকা অন্যান্য বিজেপির কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামিন হাসপাতালে নিয়ে গেলে মাথায় চারটি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয় চিকিৎসকরা। সত্যজিতের পরিবারের লোকেরা জানিয়েছেন তারা পুলিশে লিখিত অভিযোগ করবেন, তবে খবর লেখার সময় পর্যন্ত এই বিষয়ে পুলিশে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *