আগরতলা ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতৃপল্লী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। নিহত যুবকের নাম বিশাল সাহা (১৯)। সে স্থানীয় রামঠাকুর কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল। সোমবার তার পরিবারের লোকজনরা দুচোখে জল নিয়ে কাতর কণ্ঠে জানিয়েছেন, রবিবার অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসে বিশাল।

ঘটনার পরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ১৯ বছর বয়সী এক তরতাজা প্রাণের অকাল প্রয়াণে কান্নার রোল পড়েছে গোটা মাতৃপল্লী এলাকায়। বিশাল আগরতলা রামঠাকুর কলেজের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত সহপাঠী ও শিক্ষক মহলও। সোমবার সকালে বিশালের নিথর দেহ এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *