পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর মহকুমার সিমনায় তিনদিন ব্যাপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, বিরোধী রাজনৈতিক সিপিআইএম দলের নেতারা প্রায় সময়ই বলে থাকেন ভগবান নাকি নেই। যারা নাস্তিকের চিন্তাভাবনা করে তারাই এইসব কথা বলে থাকেন। ত্রিপুরার বিগত ৩৫ বছরের নাস্তিকতা মানুষ দেখেছেন।

নাস্তিকের সবসময়ই না দিয়ে শুরু হয়, আর বিজেপি হলো আস্তিকের লোক। ত্রিপুরার জনজাতি মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে ত্রিপুরা সরকার। এর পাশাপাশি ব্রহ্মকুণ্ড মেলার সৌন্দর্য বৃদ্ধি ও এর উন্নয়নে বাজেটে ১৪ কোটি টাকার সংস্থান রেখেছে ত্রিপুরা সরকার বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

