প্রাক্তন বিধায়কা সাবিত্রী মিত্রের ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করা নিয়ে জল্পনা শুরু হয়েছিল মানিকচক বিধানসভায়। বিভিন্ন নাম দলীয় সূত্রে উঠে আসলেও আজ সব জল্পনার অবসান ঘটলো।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরেই মানিকচকে কর্মীদের মধ্যে উল্লাস। 2026 বিধানসভায় মানিকচকের প্রার্থী কবিতা মন্ডলের নাম ঘোষণার পর প্রার্থীকে সাথে নিয়েই কর্মী-সমর্থকদের মিছিল মানিকচকে। জনতার দরবারে ভোট প্রার্থনায় কবিতা মন্ডল। ১৯৯৩ সাল থেকে সক্রিয় রাজনীতির সাথে জড়িত। রাজনীতির প্রথম ধাপে প্রার্থী হিসেবে পঞ্চায়েত স্তরে জয়ী , পরপর দুবার পঞ্চায়েত সমিতি সভাপতি পরবর্তীতে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ হিসাবে দীর্ঘ রাজনৈতিক পথ হেটেছেন তিনি। ২০২৩ সালের জেলা পরিষদ প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা যারা করেছিলেন বিরোধী দলের তারাই ২০২৬ বিধানসভায় বিধায়ক পদেই লড়ছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই কবিতা মন্ডল এর উত্তর দল সাথে আছে জয় নিশ্চিত।

উল্লেখ্য কবিতা মন্ডল মালদার জেলা পরিষদ কর্মদক্ষ হিসাবে কাজ করে আসছেন এবার 2026 এর বিধানসভায় মানিকচকের দায়িত্ব তুলে দিয়েছেন তার কাঁধে মাননীয়া মুখ্যমন্ত্রী। মানিকচকে এরকম লড়াকু নেতৃত্ব পাওয়ায় খুশি দলীয় সংগঠন থেকে শুরু করে কর্মী সমর্থকরা। ফলে খুশির আমেজ দলে। খেলা হবে স্লোগান দিয়ে মানিকচকের পথ প্রচারে তৃণমূল কর্মীরা। এই প্রসঙ্গে কবিতা মণ্ডল জানান মাননীয়া মুখ্যমন্ত্রী ভরসা মানিকচকের দায়িত্বভার আমার কাঁধে তুলে দিয়েছে দল। দলের প্রতিটি সদস্য কর্মীদের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় আমি আগামী দিনের লড়াইয়ে অংশীদার হব এবং বিপুল ভোটে জয়যুক্ত হব। মানিকচকের মানুষ আশীর্বাদ করবে এ বিষয়ে আশাবাদী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *