অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা।অনেকেই বিভিন্ন সমস্যার কারণে টাকা পাননি বলে অভিযোগ। আবার অনেকের ফর্ম রিজেক্ট করে আন্ডার এনকোয়ারি করা হয়েছে। অর্থাৎ তাদের ফর্ম গুলি পুনরায় বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার খুব্ধ মহিলারা ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা

করতে যান। বিডিওর দেখা না মেলায় তারা ক্ষুব্ধ হয়ে বিডিও অফিসের সামনে কোরলেন রাস্তা আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। প্রাথমিক পর্যায়ে মহিলাদের নিয়ে আলোচনায় বসার কথা জানানো হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ মহিলারা। এরপর তাদের আলোচনায় সন্তুষ্ট না হলে ফের অবরোধে সামিল হয়েছেন মহিলারা। এদিকে পরপর দুইবার অবরোধ হওয়ায় জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন হয়ে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *