আলু চাষ করে ক্ষতির সম্মুখীন ধূপগুড়ির কৃষকরা অথচ শস্যবিমার টাকা দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে এই অভিযোগ তুলে ময়নাগুড়ি ১৭ নং জাতীয় সড়ক অবরোধ করলো কৃষকরা।

মঙ্গলবার দুপুরে প্রথমে ধূপগুড়ি ঝুমুর কৃষি অফিসে জড়ো হন কৃষকরা। এরপর কৃষকরা জানতে চান শস্যবিমার টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? ক্ষতিগ্রস্ত আলু চাষীরা কেন বিমার টাকা পেলেন না? অথচ আলু চাষ না করেও কিভাবে বিমার টাকা পেলেন অনেকে। এইসব প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। এরপর কৃষকরা সেখান থেকে ধূপগুড়ি- ময়নাগুড়ি ২৭ নং জাতীয় সড়কে অবরোধ শুরু করেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত আলু চাষীদের দ্রুত বীমার টাকা প্রদান সহ একাধিক দাবিতে অনড় থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। এরপর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা। এদিকে ক্ষণিকের অবরোধের কারণেই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে কৃষি আধিকারিক কৃষকদের কথা দেয় যাদের ক্ষতি পূরণের টাকা ঢোকেনি তাদের টাকা ঢুকবে এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে কৃষকরা।

