খুলে ফেলা হল জাতীয় সড়কের উপর লাগানো একাধিক অবৈধ হোর্ডিং ও ব্যানার। শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার পুরনিগমের কর্মীরা এই অভিযান চালিয়ে রাস্তার ধারে থাকা অনুমতিহীন হোর্ডিং ও ব্যানার খুলে দেয়।

পুরনিগম সূত্রে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় যেসব অবৈধ হোর্ডিং ও ব্যানার লাগানো রয়েছে, সেগুলিও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। শহরের সৌন্দর্য বজায় রাখা, যান চলাচলে বাধা দূর করা এবং নিরাপত্তার স্বার্থে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানানো হয়েছে।
পুরনিগমের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়ম ভেঙে কোনও ব্যক্তি বা সংস্থা যাতে অবৈধভাবে হোর্ডিং বা ব্যানার না লাগায়, সেদিকে কড়া নজর রাখা হবে।

