মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সপ্তম দিন তথা শেষ দিনে ও অনুপস্থিত বিরোধী বেঞ্চের সিপিআইএম বিধায়করা। সদ্য প্রয়াত সিপিআইএম দলের প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের শোক প্রস্তাব বিধানসভায় পাঠ করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এরপর আজকের বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বললেন শূন্যপদ থাকা সত্ত্বেও কেন বিভিন্ন বিভাগে তথা দপ্তরে নিয়োগ নেওয়া হচ্ছে না। ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ সহ অন্যান্য বিষয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যাপক সোমা চৌধুরীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। কেউই ছাড় পাবে না। বিধানসভায় স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বকেয়া DA মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন ত্রিপুরা সরকারের বিবেচনাধীন

মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে
এই কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ৯৪১ কোটি টাকা ব্যয় করতে পারেনি ত্রিপুরা সরকার।
ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে এমনটাই বক্তব্য তুলে ট্র্যাজারি ব্যাঞ্চকে আক্রমণ করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ।
তিনি বলেন, বেকারদের চাকুরী হয় না, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে রয়েছে, হাসপাতালে উন্নয়ন হয় না, ঔষধ কেনা যায় না- তাহলে কেন ব্যয় হবে অর্থ?
বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এমন আক্রমণাত্মক সুর শুনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাথে সাথে বললেন উনার কথা বলার সময় শেষ। ত্রিপুরার প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের সার্বিক সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের কাছে এসব কেন্দ্রকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে বিধানসভার বাজেট অধিবেশনে ত্রিপুরা সরকারকে অনুরোধ জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

