মহা শিব চতুর্দশী দিনটি সকল শিব ভক্তদের জন্য একটি অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ দিন । এই মহান দিনটির জন্য শিব ভক্তরা একটি বছর ধরে অপেক্ষা করে থাকেন। এবছর শিব চতুর্দশী দুইদিনব্যাপী চলছে। রবিবার এবং সোমবার দুইদিন শিব ভক্তরা শিবের উপাসনা করার সুযোগ পেয়েছেন।

রবিবার বিকেল ৪ টা ৪৯ মিনিট থেকেই শুরু হয়েছে শিব চতুর্দশী। সোমবার বিকেল ৫ টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীকে ঘিরে সকল শিব ভক্তদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পুরুষ-মহিলা নির্বিশেষে সকল শিব ভক্তরা আগরতলা বটতলা শিব মন্দির, সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি, সহ প্রত্যেকটি শিব মন্দিরে ভিড় জমাতে থাকে। সকলেই ভগবান শিবের মাথায় ফুল, ফল, পুষ্প, গঙ্গাজল, ঘি,মধু, দই ইত্যাদি অর্ঘ্য করেছেন। শিব চতুর্দশীতে শিবের প্রিয় ফল বলে পরিচিত বেল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *