রবিবার আগরতলা পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগরতলা পিয়ারী বাগান ২ নম্বর গলির রাস্তাটি বিগত অনেক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। যার ফলে, এলাকাবাসী থেকে রোগীদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

কোন মানুষ অসুস্থ হলে এই বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, যার ফলে সেই অসুস্থ রোগীকে এলাকাবাসীরা স্ট্র্যাচার দিয়ে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই বেহাল রাস্তা সংস্কার করার জন্য আগরতলা ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্যকে জানানোর পর ও তিনি এলাকাবাসীদের সুবিধার্থে এই বেহাল রাস্তা সংস্কার করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না। অবশেষে সকল এলাকার লোকজনরা রবিবার একত্রিত হয়ে অতি দ্রুত এই বেহাল রাস্তা সংস্কার করার জন্য মেয়র দীপক মজুমদার সহ কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্যের নিকট আহ্বান রেখেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *