আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এই প্রথমবার এক নজিরবিহীন ঘটনা ঘটালেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।

ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধীদের কথা বলার জন্য কোন সুযোগ দেওয়া হয়নি। যার ফলে এবারের বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করতে হয়েছে বিরোধী দল সিপিআইএমকে। ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ অভদ্র, অসাংবিধানিক এবং অশালীন আচরণ করেছেন এবারের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে তীব্র কটাক্ষের সুরে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষের মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার ছিল সে ব্যবস্থা তিনি গ্রহণ করেননি বলে কটাক্ষের সুরে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *