এবারের ত্রিপুরার বিধানসভার বাজেট অধিবেশনে জাত নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ কথা বলায় উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য-রাজনীতি। এবার এই বিষয়ে কথা বললেন ত্রিপুরার সিপিআইএম দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগরতলায় তিনি এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বিধানসভার ভেতর শাসক দল যে রয়েছে সে বিভিন্ন বিষয় উত্থাপন করবে,

আর বিরোধী দলে যারা রয়েছেন তারা তার বিরোধিতা করবেন, এটাই তো বিধানসভার নিয়ম। কিন্তু, এবারের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধানসভার ভেতর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ যেভাবে অপমান করেছেন সেটা উনার ঠিক হয়নি। তাছাড়া বিধানসভার ভেতর বিরোধী দলের বিধায়কদের কোন কথা বলারই সুযোগ দেয়নি মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা বিধানসভার ভেতর এমন একটি ঘটনা ঘটবে তা অভাবনীয় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

