ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথকে মন্ত্রীত্ব পদ থেকে বরখাস্তের দাবি জানালো গণমুক্তি পরিষদ।এই দাবিতে ত্রিপুরার রাজ্যপালকে চিঠি দিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। এদিকে শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনেও বিধানসভায় অনুপস্থিত বিরোধী দল সিপিআইএম বিধায়করা। তাদের বিধানসভার বাজেট অধিবেশন তারা বয়কট রেখেছে। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ কটাক্ষ করায় বিরোধী দল সিপিআইএম বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করেছে।

ত্রিপুরা বিধানসভায় পর্যটনকে সমগ্র রাজ্যে জীবনজীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে কি করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক মাইলাফ্রু মগের এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *