নাবালিকা অপহরণ কাণ্ডে অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীকে গ্রেফতার করতে সক্ষম হলো ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর মহিলা থানার পুলিশ। এব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী জানান, গত ২০২৪ সালের নভেম্বর মাসে ঊনকোটি জেলা ফুলবাড়ীকান্দি এলাকার এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ফটিকরায় সায়দারপার এলাকার বাসিন্দা এনামুল আলীর ছেলে রুবেল আলী।

পরবর্তী সময় ওই নাবালিকা মেয়েটির পরিবার গত নভেম্বর মাসে কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগ মূলে মামলাটি নথিভূক্ত করে কৈলাসহর মহিলা থানার পুলিশ, মামলা নম্বর 62/2024। কিন্তু, অভিযুক্ত অপহরণকারী দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে রয়েছিল। অবশেষে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার পুলিশ চলতি মাসের ২৪ তারিখ বেঙ্গালুরুতে যায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে গভীর রাতে কৈলাসহর থানায় নিয়ে আসে। অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীকে পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্যী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *