আলিপুরদুয়ার, ১৪ জুন:- এলাকার নাগরিকদের সুবিধের কথা মাথায় রেখে আলিপুরদুয়ার শহরে সরকারি স্তরে একটি সুইমিংপুল তৈরির উদ্যোগ গ্রহণ করে তৎকালীন তৃণমূল সরকার। বছর খানেক আগে আলিপুরদুয়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সুইমিং তৈরির শুভ সূচনা করা হয়। বর্তমানে সেই কাজ ক্রমবর্ধমান। রবিবার সেই সুইমিং পুলের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস।

নির্মীয়মান সুইমিং পুলের আয়তন দেখে বেজায় চটে যান বিধায়ক। সাঁতার অভ্যাসের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর জায়গা থাকা সত্ত্বেও, তুলনামূলক ভাবে অনেকটাই ছোট পরিকাঠামো দেখে বেজায় চটেন পরিতোষ দাস। উত্তেজিত হয়ে মুখ ফসকে বলেই ফেললেন, এস্টিমেটের সময় সুইমিং পুলের পাশে একটি বার তৈরি করলে তৃণমূল নেতাদের ভালো হতো”। তাতে এলাকার পয়সাওয়ালা তৃণমূল নেতাদের বিলাসে কাজে আসত। নির্মীয়মান কাজ বন্ধ রেখে, নতুন করে ফের সুইমিং পুলের পরিকাঠামো তৈরি নিয়ে চিন্তাভাবনার কথা জানান বিধায়ক। এই বিষয়ে দ্রুত নাগরিক কনভেনশন করে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন বিধায়ক পরিতোষ দাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *